Sunday , 1 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে যুব দিবসের আয়োজনে ভার্চুয়ালি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, সম্মাননা পেলেন ৬ সফল যুব সংগঠক ও আত্মকর্মী

জিয়াউল হক : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।

রোববার (১ নভেম্বর) সকালে পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক, জেলা বিএনপির সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে হলে তাদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে তিনজন সফল আত্মকর্মী ও তিনজন সফল যুব সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণপ্রাপ্ত ৭৩ জনের মধ্যে নির্বাচিত ছয়জনের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও দিবসটি উদ্‌যাপনের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন পিরোজপুর গড়তে স্বেচ্ছাসেবীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা মুখ্য: প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) ক্যাটাগরিতে দ্বিতীয় পিরোজপুরের শিরিন খানম,  ১৭ বছর ধরে সমাজসেবায় অবদান, বাল্যবিবাহ প্রতিরোধ থেকে নারীর ক্ষমতায়নে কাজ করছেন তিনি

পিরোজপুর সদর হাসপাতালের এমএসআর টেন্ডারে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে যুবদল নেতার লিখিত অভিযোগ

দীর্ঘ ১৭ ঘন্টা পরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন চিতলমারি

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণসহ উপকূলীয় শিশু ফোরামের ১৩ দফা দাবি