Thursday , 24 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর সদর হাসপাতালের এমএসআর টেন্ডারে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে যুবদল নেতার লিখিত অভিযোগ

জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি (এমএসআর) ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অসঙ্গতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিরপেক্ষ যাচাই ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাদজিদ হাসান।
লিখিত অভিযোগে বলা হয়েছে, এমএসআর ক্রয়ের দরপত্রের শর্ত ও স্পেসিফিকেশন নির্ধারণে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে দরপত্র মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (PPR) যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দরদাতাদের যোগ্যতা, অভিজ্ঞতা, সরবরাহ সক্ষমতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে সব অংশগ্রহণকারীর সঙ্গে সমান আচরণ করা হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। পাশাপাশি দরপত্র মূল্যায়ন কমিটি বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ডে কোনো ধরনের স্বার্থের সংঘাত, পক্ষপাতিত্ব কিংবা প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী টেন্ডার-সংক্রান্ত সব নথিপত্র পুনঃপরীক্ষার দাবি জানিয়েছেন। এর মধ্যে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর দাখিল করা কাগজপত্র, মূল্যায়ন প্রতিবেদন, তুলনামূলক বিবরণী (সিএস), কার্যাদেশসহ সংশ্লিষ্ট নথি যাচাইয়ের কথা বলা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, সরকারি অর্থের যথাযথ ব্যবহার, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বজায় রাখার স্বার্থে এমএসআর টেন্ডার প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
এ অবস্থায় দরপত্র আহ্বান থেকে শুরু করে দরপত্র গ্রহণ, মূল্যায়ন ও কার্যাদেশ প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্তে কোনো অনিয়ম, বিধিবহির্ভূত কার্যক্রম বা ক্রয়বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে চলমান টেন্ডার প্রক্রিয়া স্থগিত বা পুনঃপর্যালোচনার দাবিও জানানো হয়েছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা যাচাই করতে প্রয়োজনে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও টেন্ডার সংশ্লিষ্টদের বক্তব্য প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে প্রকাশ করা হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আগেই বদলি অভিযোগসংশ্লিষ্ট আনসার সদস্যরা

নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের আইপি মিত্রা

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

যুবদলের সাবেক নেতার কমিশন দাবিতে বন্ধ দোলা পরিবহনের কাউন্টার, বিএনপি আহ্বায়কের হস্তক্ষেপে ফের চালু

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পিরোজপুর শহরে অবাধে ঘোরাফেরা করা গরুর উৎপাত রোধে পৌরসভার খোয়ার চালু; গরু ধরাতে ফোন করুন ০১৭৬০-৯৭৪৫২৫ (কাইয়ুম)

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া