Monday , 2 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মনিরুল ইসলাম চৌধুরী : আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দুই বছরের পথচলা পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজনটি পরিণত হয় সাংবাদিকদের এক মিলনমেলায়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন। সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ বাণীর পিরোজপুর জেলা প্রতিনিধি জাকির ফরাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক জনপথ প্রতিদিনের প্রকাশক মো. নাঈম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদার এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাতসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
বক্তারা বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ। মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গঠনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
তাঁরা আরও বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও একটি সংবাদপত্রের নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা সহজ কাজ নয়। এ জন্য প্রয়োজন পেশাদারত্ব, নিষ্ঠা, সাহস ও নিরপেক্ষতা। পাঠকের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই একটি সংবাদমাধ্যম প্রকৃত সাফল্য লাভ করে। দৈনিক বাংলাদেশ বাণী আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের পত্রিকা হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথি ও সাংবাদিকেরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন। শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

নেছারাবাদে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজে নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

প্রতিষ্ঠাবার্ষিকীর নামে চাঁদা নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

পিরোজপুরে এইচএসসিতে পাসের হারে বরিশাল বিভাগে সেরা, জিপিএ-৫ পেয়েছে ৬৬ শিক্ষার্থী,  ছাত্রীদের সাফল্য বেশি, শূন্য পাসের তালিকায় দুই কলেজ

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি ‘কালা ইয়াসিন’ গ্রেপ্তার

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

চিকিৎসক সংকটে পিরোজপুর জেলা হাসপাতাল ২৫০ শয্যার হাসপাতালের জন্য ১৭৭ চিকিৎসকের পদ সৃজন, নিয়োগ হয়নি; ১০০ শয্যার হাসপাতালে ৬২ পদের বিপরীতে কর্মরত মাত্র ১৬ জন