Tuesday , 3 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

জনপথ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলা বিএনপির নেত্রী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুসারে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। এ ঘটনার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
১৯৯৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এলিজা জামান। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। রাজনৈতিক জীবনে দুইবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে প্রায় সাত থেকে আট মাস কারাগারে থাকতে হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

প্রয়াত কৃষক দল নেতা মিজানের পরিবারের পাশে জেলা যুবদল, ১ লাখ টাকা অনুদান দিলেন সদস্য সচিব মাসুদ

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক শিক্ষা ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নামে ফটোসেশন, পরদিনই গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় চারা

শূন্য সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপি-জোটের প্রার্থী পিরোজপুরের কৃতী সন্তান এলিজা জামান

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু রোধে পিরোজপুরের তিন উপজেলায় মাঠে জেলা তথ্য অফিস

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ রোগী

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা