Friday , 6 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

জিয়াউল হক : ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্য সামনে রেখে নতুন করে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সারাদেশের সঙ্গে একযোগে পিরোজপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন করেন। একই কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য এলিজা জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তারা, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুদসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা।
উদ্বোধনী কার্যক্রম শেষে সি অফিস চত্বর থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।
নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ

পাকা চুল ঢাকতে ব্যবহার করুন আমলকী

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

ভাণ্ডারিয়ায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

পিরোজপুর সদর হাসপাতালের এমএসআর টেন্ডারে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে যুবদল নেতার লিখিত অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নাজিরপুরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখলমুক্ত, জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান