Saturday , 7 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জামায়াত নেতাকে বাড়িতে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, মন্দিরের জমি ও সুপারি বাগান নিয়ে বিরোধ, হাসপাতালে ভর্তি; পাল্টাপাল্টি বক্তব্য দুই পক্ষের

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠীতে মো. শফিকুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে বাড়িতে ঢুকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলামকে স্বজনরা উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। আহত শফিকুল ইসলাম সমুদয়কাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল ইসলামের অভিযোগ, শনিবার দুপুরে ইমরান খন্দকারের নেতৃত্বে মনোজ বিশ্বাস, জাকির খান, সুমন খান, সুমন আইচসহ ১২-১৪ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় মন্দির ভাঙা ও মন্দিরের জমি দখলের অভিযোগ তুলে তারা তার ওপর হামলা চালায়। তার ভাই সিদ্দিকুর রহমান এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে পেটানো হয়। ভাইকে রক্ষা করতে গেলে শফিকুলের ওপর পুনরায় হামলা চালানো হয়। এতে তার মাথা কেটে রক্তাক্ত হওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। শফিকুলের অভিযোগ, সমুদয়কাঠী ইউনিয়নের টুটুল আইচের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন টুটুল আইচ বলেন, শফিকুল আমাদের শীতলা মন্দিরের কাজে ব্যবহৃত একটি জমি ৫ আগস্টের পর দখলে নিয়েছেন। এ জমি নিয়ে কয়েকজনের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে। তবে, শনিবার দুপুরে তিনি ইউনিয়নের দুর্গাকাঠীতে একটি কাজে ব্যস্ত ছিলেন। হামলার বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে মন্দিরের ঘটনার সাথে এ ঘটনার কোন সম্পর্ক নেই।

তিনি আরও জানান, ইমরান খন্দকার ও শফিকুলের মধ্যে একটি সুপারি বাগান নিয়ে বিরোধের কথা শুনেছেন। ওই ঘটনায় তাদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জেনেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইমরান খন্দকার বলেন, তিনি সমুদয়কাঠী ইউনিয়নের একটি পুকুরসহ ২৭ শতাংশ জমির সুপারি বাগান তিন বছরের জন্য লিজ নিয়েছেন। শনিবার বাগান থেকে সুপারি পাড়তে গেলে শফিকুল, তার ভাই সিদ্দিকসহ কয়েকজন এসে সুপারি নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে তারা তাদের ওপর হামলা চালান। পরে আত্মরক্ষার্থে তারাও দু চারটি কিল ঘুষি দিয়েছেন বলে দাবি করেন তিনি।

নেছারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ বলেন, শফিকুল তাদের দলের সমুদয়কাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি। শনিবার দুপুরে ইমরান, মনোজ, জাকিরসহ কয়েকজন শফিকুলের বাড়িতে প্রবেশ করে মন্দিরের জমি দখলের অভিযোগ তুলে তার ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। দলীয় কর্মী হিসেবে যতটুকু সম্ভব তারা শফিকুলের পাশে রয়েছেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছেন। একটি পক্ষ থানায় এসেছিল। তাদের আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

প্রতিবেশীদের বাধায় ২০ বছর বিদ্যুৎহীন কৃষক বিমলের পরিবার, হারিকেনের আলোয় চলে জীবন

জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরের মাছ ধরার অভিযোগে আলোচনায় খাদ্য কর্মকর্তা, জব্দের পর নিলামে বিক্রি

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার

ফলন কম হলেও বাজার দর দ্বিগুন, মোরেলগঞ্জের বৌলপুর বাজারে কোটি টাকার সুপারি যাচ্ছে দেশের অভ্যন্তরে

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, কালিগঙ্গা-কচায় যৌথ মহড়া

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

ডেঙ্গু রোধে পিরোজপুরের তিন উপজেলায় মাঠে জেলা তথ্য অফিস

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত