Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ফলন কম হলেও বাজার দর দ্বিগুন, মোরেলগঞ্জের বৌলপুর বাজারে কোটি টাকার সুপারি যাচ্ছে দেশের অভ্যন্তরে

মো. শাহজাহান খান, মোরেলগঞ্জ (বাগেরহাট) :
বাগেরহাটের মোরেলগঞ্জে এবছরে সুপারির ফলন কম হলেও বাজার মূল্য চড়া । দ্বিগুন দাম পাচ্ছেন কৃষক । বৌলপুর বাজারে সপ্তাহের দুদিনে কোটি টাকার সুপারি বিক্রয়ে যাচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায়। কৃষকরা বলছেন, গত বছরের চেয়ে সুপারি অর্ধেক ফলন হলেও পুশিয়ে উঠছেন চড়া দামে। প্রতি কুঁড়ি সুপারি বিক্রয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বাড়তি দাম পাচ্ছেন তারা ।

সরজমিনে জানা গেছে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের সর্ব বৃহৎ সুপারি ক্রয় বিক্রয়ের বড় বাজার হিসাবে খ্যাতনামা বৌলপুর বাজার। বছরের মৌসুম শুরুতেই এ বাজারে জমে উঠেছে সুপারি বেচা কেনা। বাজারটিতে সপ্তাহে দুদিন হাট বসে মঙ্গল ও শনিবার কেনা বেচার ক্ষেত্রে গোটা বাজারকে জমিয়ে রাখেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সুপারি ক্রয়ের বেপারীরা। প্রতি বছরের ন্যায় এ বছরেও কমপক্ষে ২০-২৫ টি চটি বসিয়ে বেপারীারা প্রতিহাটেই সুপারি ক্রয় করছেন প্রত্যন্ত গ্রামের সাধারন কৃষকদের কাছ থেকে।

সুপারি বিক্রয়ের জন্য হাটে আসা বড় হরিপুর গ্রামের দিলীপ বিশ্বাস, গোবিন্দপুর গ্রামের মোসলেম হাওলাদার,কালিয় মেগা গ্রামের সামছুর রহমান এ রকম একাধিক কৃষক হাটে সুপারি বিক্রয় করতে এসে তারা বলেন, গত বছরের তুলনায় সুপারি ফলন অর্ধেক হয়েছে। তবে বাজারের দামের ক্ষেত্রে দ্বিগুন দাম পেয়ে আমারা খুশি যেখানে গত বছর যে সুপারি ৫শ”/৬শ” টাকায় বিক্রয় করেছি এবছর সেই সুপারির প্রতি কুঁড়ি বেচতে পারছি ৮শ” থেকে ১ হাজার টাকা পর্যন্ত। শেষ পর্যন্ত বাজার এরকম থাকলে আরও দাম বৃদ্ধি হবে বলে তারা ধারনা করছেন।

বৌলপুর বাজার এ হাটেই সুপারি ক্রয়ের বেপারী রেজাউল শেখ,কবির শেখ, মহিত খান, শাহিন শিকদার, নাজমুল হাওলাদার, ছিদ্দিক শেখ সহ একাধিক বেপারীরা বলেন, এবছর সুপারির বাজারটা খুবই চরা যদিও গত বছরের চেয়ে ফলন কম হয়েছে । বাজার দর কৃষক বৃদ্ধি পাওয়ার কারনে ফলন কমের ঘাটতি চাষিরা পুষিয়ে নিতে পারছেন। এ বাজার থেকে তারা সপ্তাহে দুদিন সুপারি ক্রয় করে উত্তর অঞ্চলের রংপুর,বগুড়া,নাটোর,কুঁড়িগ্রাম,গাইবান্ধা ও চট্টগ্রামে ট্রাক যোগে হাজার হাজার বস্তাভর্তি সুপারি পাইকারি বিক্রয়ের উদ্দেশ্যে আড়োৎদারদের কাছে পাঠাচ্ছেন । তাতে গড়ে প্রতি হাটে প্রায় কোটি টাকার সুপারি আড়োৎগুলোতে বেপারীরা সরবরাহ করছেন। এ বছর বাজার দাম চরা হওয়ার কারনে লাখ লাখ টাকার ক্যাশ খাটাতে হচ্ছে বেপারীদের। গত বছর ভালো মানের যে সুপারি কুঁড়ি সর্বোচ্ছ কিনতে পেরেছি ৬০০ টাকায় এ বছর একই সুপারি কিনতে হচ্ছে ১হাজার থেকে সর্বোচ্চ ১১শ” টাকায় মাঝারি ধরনের সুপারি সচার আছার ৭শ’/৮শ” টাকায় গড়ে বিক্রয় হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, এ উপজেলায় এ বছর ৭৫০ হেক্টর জমিতে ৬হাজার ৩শ” মেট্রিকটন সুপারির ফলন ফলিয়েছেন কৃষক। এর মধ্যে সবচেয়ে বেশি সুপারি হয়েছে হোগলাপাশা, বনগ্রাম, খাউলিয়া, রামচন্দ্রপুর ও চিংড়াখালী ইউনিয়নে। এ ছাড়া কম বেশি সব ইউনিয়নে সুপারির ফলন এবারে একটু কম হলেও বাজার দর ভালো থাকায় কৃষকের এ ফসল উৎপাদনে আগামীতে আগ্রহ বৃদ্ধি হবে একই সাথে এ অঞ্চলের অর্থনৈতিক পরির্বতনে বিশেষ ভূমিকা রাখছেন কৃষকেরা বলে এ কর্মকর্তা জানান ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

এতিমখানার অনুদান ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চেয়ারম্যান ফারুক

থানার নাকের ডগায় সিনান ট্রেডার্সে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো আধুনিক স্পিডবোট

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সঞ্চয় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর; কারাগারে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম

পিরোজপুরে ডেঙ্গুতে প্রধান শিক্ষকের মৃত্যু, উদ্বেগ বাড়ছে

পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ