Friday , 13 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিয়াদ মাহামুদ, কাউখালী :

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য চাষীদের নিয়ে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৪০ জন মৎস্য চাষী এই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার মৎস্য সম্পদ রক্ষায় অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরে বলেন,
প্রাকৃতিক মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। অবৈধ জাল বা ক্ষতিকর উপায়ে মাছ শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মৎস্য অফিসার সঞ্জীব সননামত বলেন,
মাছের অবাধ বংশবৃদ্ধির জন্য নদী ও খালের অভয়াশ্রমগুলোতে নির্বিঘ্নে মাছের চলাচল নিশ্চিত করতে হবে। বর্ষা মৌসুমে মা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে।
আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মাছ চাষ করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। পুকুর বা জলাশয়ের পানির গুণগত মান রক্ষা এবং সুষম খাদ্য ব্যবহারের বিকল্প নেই।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

খুলনা-বাগেরহাটের উন্নয়নে নতুন প্রত্যাশা, সুন্দরবন-মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিশেষ অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ২

পিরোজপুরে আলমগীর হোসেনের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত

দুই বিভাগে জাতীয় সেরা, প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করল পিরোজপুরের ঈসা আল মাহীম