Saturday , 14 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

৩০ বছর জালিয়াতির মাধ্যমে চাকরি ! মঠবাড়িয়ায় একটি আলিম মাদ্রাসায় অবৈধ পন্থায় চাকুরী নেয়ার অভিযোগ : ক্ষুব্ধ শিক্ষক মন্ডলী

জুলফিকার আমীন সোহেল, মঠবাড়িয়া : পিরোজপুরে মঠবাড়িয়ায় মিঠাখালি গুদিঘাটা সিনিয়র মাদ্রাসায় অবৈধ পন্থায় আব্দুস সালাম নামে এক ব্যক্তি জুনিয়র মৌলভী পদে চাকুরী নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি টের পেয়ে চরম হতাশা এবং ক্ষুব্ধ হন বর্তমান অধ্যক্ষ মাওলানা মোঃ মাহফুজুর রহমান সহ বিভিন্ন শিক্ষক এবং অভিভাবক।

অবৈধ পন্থায় চাকরি নেয়ার বিষয়ে বর্তমান অধ্যক্ষ মাহফুজুর রহমান সংশ্লিষ্ট ডিজি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা নামে একজন সহকারী জুনিয়র মৌলভী থাকাকালীন অবস্থায় প্রতারণার মাধ্যমে আব্দুস সালাম ১৯৯৭ সালে মিঠাখালি গুদিঘাটা সিনিয়র মাদ্রাসায় জুনিয়র মৌলভী পদে চাকুরীতে যোগদান করেন। শিক্ষক বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একাধিক পত্রিকায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার বিধান থাকলেও দৈনিক মিল্লাত নামে একটি নাম সর্বোস্ব পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে আব্দুস সালাম চাকরি নেন। (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১২/১২-১৯৯৪) এতে তাকে সার্বিক সহযোগিতা করেছেন তৎকালীন মাদ্রাসা সুপার মাওলানা বাহার উদ্দিন।

এ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংশ্লিষ্ট পদে পাচজন প্রার্থী আবেদন করেন। নিয়োগ প্রক্রিয়ার (সাক্ষাৎ) দিন ১২ এপ্রিল ১৯৯৫ ওই আব্দুস সালাম একজন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হন। কৌশলে অন্য চার প্রার্থীর চিঠি গায়েব করা হয়। যে কারণে আবেদনকারী বাকি চারপ্রার্থী উপস্থিত হননি। অপরদিকে আব্দুস সালাম সহকারি মৌলবি পদে আবেদন করলেও তাকে সহকারী শিক্ষক হিসেবে সাক্ষাৎ বোর্ডে নোটিশ দেয়া হয়। এদিকে আব্দুস সালামকে পুনরায় এককভাবে সেই সহকারী মৌলভী পদেই নিয়োগ দেন সাক্ষাৎকার বোর্ড।
আরো অভিযোগ রয়েছে, জুনিয়র মৌলভী থেকে আব্দুস সালাম প্রতারণার মাধ্যমে ১৯৯৭ সালের ১৫ ই আগস্ট সরকারি মৌলভী পদে পদোন্নতি নেন। পদোন্নতির নিয়োগ বোর্ডে তৎকালীন থানা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেখানো হয়। শিক্ষক আব্দুস সালামের পদোন্নতির নিয়োগে থানা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর থাকার কথা থাকলেও সহ-সভাপতি এম এ রশিদ স্বাক্ষর করেন। ওই নিয়োগের কাগজে থানা নির্বাহী কর্মকর্তাকে সুপারিশ হিসেবে দেখানো হয়েছে।
বর্তমান অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান চরম ক্ষোভ প্রকাশ করে বলেন থানা নির্বাহী কর্মকর্তা সভাপতি দায়িত্ব পালন করলে কিভাবে সহ-সভাপতি নিয়োগ দেয়। এ স্বাক্ষরটি সম্পূর্ণ জাল। এছাড়াও শিক্ষক আব্দুস সালাম এর পদটি
মূল রেজুলেশন খাতায় ওভার রাইটিং করে রেজুলেশন দেখানো হয়েছে। তিনি ক্ষোভের সাথে আরো বলেন গত ত্রিশ বছর ধরে আব্দুস সালাম অবৈধভাবে চাকরির নামে সরকারি টাকা আত্মসাৎ করে আসছেন।
এ ব্যাপারে সরেজমিনে গিয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম এর বক্তব্য নিতে চাইলে উপস্থিত মাদ্রাসার অধ্যক্ষ সহ একাধিক শিক্ষকের সামনে তিনি বলেন নিয়োগ ঠিক আছে। এরপর আর কোন কথা না বলে অফিস কক্ষ থেকে বেরিয়ে যান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি নতুন এসেছি এ বিষয়ে আমার জানা নেই তবে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ- ​পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সহিংসতায় পুলিশসহ আহত অর্ধশতাধিক

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভান্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

পিরোজপুরে ৩ বছর ধরে অর্ধনির্মিত সাইক্লোন সেন্টার পরিদর্শনে কাজী রওনাকুল ইসলাম টিপু, দ্রুত কাজ শেষের আশ্বাস

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার নিয়ে মতবিনিময়, সমন্বিতভাবে কাজ করবে পিরোজপুর জেলা পুলিশ

নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু