Saturday , 14 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলার চারপাশে সেফটি নেট তৈরির কাজ করতে গিয়ে নিচে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ওই চারতলায় পঞ্চম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ করছিলেন তিনি। এ সময় একপাশের লোহার এ্যাঙ্গেলের উপরে বসানো টিনের শেড ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পাশের কাউখালী উপজেলার মো. ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন চারতলা ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ। নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারতলার চারপাশে সেফটি নেট তৈরির জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে টিনের শেডের ওপর বসে পাশের অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন জসিম। এ সময় টিনের শেড ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাজের প্রতিনিধিত্বকারী মো. শামীম বলেন, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা যেভাবে চাইবেন, সেভাবেই সহযোগিতা করা হবে।

নেছারাবাদ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ওই ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর কে কে এন্টারপ্রাইজ। শুক্রবার রাতে সেফটি নেটের অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে ওই যুবক ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন। তিনি বলেন, সেফটি বেল্ট পরে কাজে মনোনিবেশ করলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো যেত।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। অস্থিরতাসহ তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, পঞ্চম তলার কাজের জন্য ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই যুবক ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যুর খবর জানতে পেরেছেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ঘরের ট্রাংকে মিলল দেড় কেজি গাঁজা, গ্রেপ্তার ১

পিরোজপুর প্রেসক্লাবে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান

নিষিদ্ধ পলিথিন বন্ধে পিরোজপুরে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অন্তত ৩০,  গোপালগঞ্জে এমপির গাড়িবহরের দুটি গাড়িও দুর্ঘটনাকবলিত

গোপালগঞ্জে ১,৫০০ বিজিবি-পুলিশ মোতায়েন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন :  ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

বিএনপি নেতা আব্দুস ছালাম ও ছাত্রদল নেতা হাসিবের মুক্তির দাবিতে কদমতলা বাজারে মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন