মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুর জেলার এসএসসি ৯৩ বন্ধুদের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজ ধরে রাখতে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পূজা পুনর্মিলনীঅনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পিরোজপুর ডিসি পার্কে জমকানো আয়োজনে অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলার সাবেক নির্বাচন কর্মকর্তা ও শরীয়তপুর জেলার নির্বাচন কর্মকর্তা ৯৩ বন্ধু মিজানুর রহমান এর সঞ্চালনায়।
৯৩ এসএসসি’র বন্ধু, অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা , পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা’র উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বন্ধুদের পরিচিতি পর্ব, সম্মাননা প্রদান, আড্ডা, স্মৃতিচারণ,নাস্তা কফি, মধ্যভোজ, বিকেলের নাস্তা কফি সহ ৯৩ বন্ধু শিল্পীদের মাতানো গানের, মেয়ে বন্ধুদের বালিশ খেলা, ছেলে বন্ধুদের গোল পোস্টে বল মারা, র্যাপেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
এ সময় বলেন আমরা ৯৩ বন্ধুরা
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।সব ধর্মের মানুষ মিলে মিশে একে অপরের ধর্মীয় উৎসব উপভোগ করবো। দেশে গত শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসব দেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
আজকের এই অনুষ্ঠান সকল ধর্মের বন্ধুরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছে বন্ধুদের দায়িত্বশীলতার মধ্যদিয়ে। আগামীতেও এভাবে শান্তিপূর্ণভাবে সব ধর্মের মানুষ তাদের আচার-উৎসব পালন করবে। তার উদাহরণ তৈরি করবে পিরোজপুর জেলার এসএসসি ৯৩ এই অনুষ্ঠান।
পিরোজপুর জেলার ৭ উপজেলারসহ বিভিন্ন জেলার এসএসসি ৯৩ বন্ধুরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও ৯৩ বন্ধু শেখ রিয়াজ উদ্দিন রানা’র একই দিনে জন্মদিন ও পিরোজপুর জেলার সমাজসেবা দপ্তরের সভাপতি নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের বন্ধুদের পক্ষ থেকে সম্মাননা প্রদান ও কেক কাটা হয়।

















