Sunday , 15 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতায় বর্ণাঢ্য পদযাত্রা ও আলোচনা সভা

মোঃ হাবিবুর রহমান :
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহরের বাইপাস সড়কসংলগ্ন পিরোজপুর ডায়াবেটিক সমিতির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সকাল ১০টায় সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. হাবিবুর রহমান।
সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নাসিম আলীর সার্বিক তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ। এ সময় সমিতির অন্যান্য সদস্য, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও নিয়মতান্ত্রিক জীবনযাপন ও সচেতনতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক ব্যায়ামের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়: পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল পণ্যের কারখানায় অভিযান, মালিকের ২ বছরের জেল

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

জরায়ু টিউমারের অপারেশন করাতে গিয়ে লাশ হলেন মঠবাড়িয়ার রেনু বেগম : ভুল চিকিৎসা ও প্রলোভন দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ

চরম অভাব আর অসুস্থতা: মোরেলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে ৩০ হাজার টাকায় ‘বিক্রি হওয়া’ শিশু উদ্ধার

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, নেতার বাড়িতে হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুরের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে: এমপি সুলতানা জেসমিন জুই