Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ছয় দেশের ক্বারীদের তেলাওয়াতে মুগ্ধ মুসল্লিরা

মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এতে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের খ্যাতনামা ক্বারীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। আন্তর্জাতিক ক্বারীদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে সম্মেলনে উপস্থিত হন বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে হামিদা-সাঈদ ফাউন্ডেশন। উস্তাজুল ক্বুররা মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন। অধ্যাপক মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। সম্মেলনে সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।
সম্মেলনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক ক্বারীরা হলেন—মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজাঈ, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। তাঁদের পাশাপাশি স্থানীয় হাফেজ ও ক্বারীরাও পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
আয়োজকরা জানান, মরহুম হাফেজ কারী মো. সাইদুর রহমান ও মরহুমা হামিদা বেগমের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা যেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শোনার সুযোগ পান, সেটিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহর প্রতি তাকওয়া ও ধর্মীয় চেতনা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সম্মেলনে সহিহ-শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, দেশ ও জাতির মঙ্গল এবং প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণসহ উপকূলীয় শিশু ফোরামের ১৩ দফা দাবি

স্বাস্থ্যগত কারণে আমিরের দায়িত্ব ছাড়লেন অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর জামায়াতে নতুন নেতৃত্বের অপেক্ষা

নেছারাবাদে নবায়নহীন কাগজপত্রে ৪ করাতকলকে জরিমানা

কাউখালী-বরিশাল রুটে সরাসরি নেই কোনো বাস, ভোগান্তিতে হাজারো যাত্রী

ভাণ্ডারিয়ায় নকল-ভেজাল পণ্যের কারখানায় অভিযান, মালিকের ২ বছরের জেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানালেন এমপি সুলতানা জেসমিন জুই

খুলনায় মঙ্গলবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাই শুধু একটি মাস নয়, গণতান্ত্রিক সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক: মাসুদ সাঈদী

পিরোজপুরে চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, পরীক্ষার ফল বিপর্যয়ে অসন্তোষ প্রকাশ