Wednesday , 18 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

জিয়াউল হক :

পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে জেলা পুলিশের সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত বিভিন্ন দল অংশ নেয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম। প্যারেড পরিদর্শনকালে মাঠপর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস ও পোশাক-পরিচ্ছদের পরিচ্ছন্নতা ও মানের ভিত্তিতে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।
প্যারেড শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন।
পরে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন ডিআইজি। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান

পিরোজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

পিরোজপুরে দুই সন্তানকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, অভিযুক্ত বাবা

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ

মুদ্রাস্ফীতির চাপে শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে: পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতিকুর রহমান

চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কাউখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নিরাপত্তা জোরদারে নানা নির্দেশনা

পিরোজপুরে শীতের আগাম প্রস্তুতি, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা