Wednesday , 18 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে

স্টাফ রিপোর্টার :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১৬২ টির মধ্যে শতাধিক বিদ্যালয় নেই প্রধান শিক্ষক। বছরের পর বছর ধর চলছে বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষকের চরম সংকট। ফলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা।

এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় ৬১.৭৩% (প্রায়) শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

জানা গেছে, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। এর মধ্যে প্রতি বছর শিক্ষকরা অবসরে যাওয়ায় প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে দিন দিন সংকট আরও প্রকট হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিতা রানী দাস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদেরই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানেও প্রভাব পড়ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধানশিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা জরুরি।
এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামাল জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম সম্পন্ন হয়েছে। তালিকা প্রস্তুত করে ও অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ভাণ্ডারিয়ায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

দীর্ঘ ১৭ ঘন্টা পরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

পিরোজপুরে এনজিও কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর জেলা প্রশাসকের

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক শিক্ষা ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

পিরোজপুরে এইচএসসিতে পাসের হারে বরিশাল বিভাগে সেরা, জিপিএ-৫ পেয়েছে ৬৬ শিক্ষার্থী,  ছাত্রীদের সাফল্য বেশি, শূন্য পাসের তালিকায় দুই কলেজ

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে