Thursday , 14 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শারিকতলা বাজারে শনিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসক আবু সাঈদ। রবিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে। অনুদান প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদি দোকান, মনোহরী, ফার্মেসি ও ডেকোরেটরসহ ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শারিকতলা বাজারে শনিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসক আবু সাঈদ।পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শারিকতলা বাজারে শনিবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসক আবু সাঈদ।

রবিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে।

অনুদান প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদি দোকান, মনোহরী, ফার্মেসি ও ডেকোরেটরসহ ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

২ হাজার টাকা ছাড়াল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি দিতে হবে ২২৩ টাকা

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজামুদ্দিন খাল পরিষ্কার, মশকনিধন অভিযান

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

জুলাই শুধু একটি মাস নয়, গণতান্ত্রিক সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক: মাসুদ সাঈদী

পিরোজপুরে দুই সন্তানকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, অভিযুক্ত বাবা

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

পিরোজপুরে নতুন ডিসি মো. গোলাম রব্বানী, আবু সাঈদ গেলেন টাঙ্গাইলে: চার জেলায় নুতন মুখ

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’