Monday , 25 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধাওয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জিয়াউর রহমান-এর তদারকিতে ভান্ডারিয়া থানার একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান।
গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া ২ নম্বর ওয়ার্ডে শাকিল হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় শাকিল হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মতি হাওলাদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নজরুল বর্ষের উদ্বোধন, পিরোজপুরে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের যোগদান

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী