Saturday , 4 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে আগত শরীয়তপুরের সাংবাদিকদের ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়

ডেস্ক নিউজ : শরীয়তপুর জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের পিরোজপুর আগমন উপলক্ষে ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছেন পিরোজপুরের সাংবাদিকরা। শনিবার (৪ জুলাই) পিরোজপুর প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, একুশে টেলিভিশন ও দৈনিক অবজারভারের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আবুল বাশার; বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও বাংলানিউজের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ; চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল এবং দৈনিক ইনকিলাবের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তামিম সরদার, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি মো. নাঈম তালুকদার, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি জিয়াউল হক, কোষাধ্যক্ষ ও জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি আল রাজী জোহা, কার্যনির্বাহী সদস্য ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি ও পিরোজপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য হাসান মামুন।
অনুষ্ঠান শেষে উভয় জেলার সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আন্তঃজেলা সৌহার্দ্যপূর্ণ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বাঁচাও বাঁচাও চিৎকার, তবুও রক্ষা হয়নি শিশু ফাতেমার— খানজাহান আলী দীঘিতে কুমিরের মুখে ৭ বছরের শিশু

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৬–২০২৮ কার্যনির্বাহী কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

ডেঙ্গু রোধে পিরোজপুরের তিন উপজেলায় মাঠে জেলা তথ্য অফিস

জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি ১ লাখ ৪২ হাজার টাকায়

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে যুবক আটক, ছুরিকাঘাতে আহত ৩

পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’