Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

ইত্তেফাকের বিপক্ষে খেলতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন রোনালদো। তিনদিন পর দুবাইতে গেলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর কোয়ার্টার ফাইনাল খেলতে। জাবিল স্টেডিয়ামে প্রায় হাজার দশেক দর্শক খেলা দেখতে এসেছিল। যাদের অধিকাংশই স্বাগতিক ক্লাব আল ওয়াসলের সমর্থক। স্বাভাবিকভাবেই মাঠের প্রতিপক্ষকে মোকাবেলা করার সঙ্গে গ্যালারিকেও মোকাবেলা করতে হয়েছিল রোনালদোকে। তাকে ক্ষেপিয়ে তুলতে সারাক্ষণই আল ওয়াসল সমর্থকরা ‘মেসি মেসি’ বলে চিৎকার করে গেছে। কিন্তু চিৎকার বা বিদ্রুপই যেন রোনালদোর উৎসাহ আর উদ্দীপনা বাড়িয়ে তুলেছিল কয়েকগুণ। নিজে একটি গোল করলেন। দলকে জয় এনে দিলেন বিশাল বড় ব্যবধানে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কোয়ার্টার ফাইনালে দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর ক্লাব আল নাসর। অ্যাওয়ে ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় সৌদি ক্লাবটি। দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আল নাসর। রোনালদোর পাশাপাশি গোল করেন ইনিগো মার্টিনেজ, আব্দুলেলাহ আল আমরি এবং সাদিও মানে। চার গোলের এ জয়ে সহজেই সেমিফাইনালে পৌঁছে গেছে দলটি। তবে ম্যাচের বড় আলোচনার বিষয় ছিল গ্যালারির ঘটনা। আল ওয়াসলের সমর্থকরা বারবার লিওনেল মেসির নাম ধরে স্লোগান দিতে থাকে, যা মূলত রোনালদোকে রাগিয়ে তোলার উদ্দেশ্যে করা হচ্ছিল। কিন্তু রোনালদো সমালোচকদের জবাব দেন মাঠের পারফরম্যান্স দিয়েই- গোল করে এবং দলকে বড় জয়ে নেতৃত্ব দিয়ে। ফুটবল বিশ্বের দুই মহাতারকা রোনালদো ও মেসির প্রতিদ্বন্দ্বিতা বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিয়াল মাদ্রিদ এবং এফসি বার্সেলোনায় খেলার সময় তাদের লড়াই স্প্যানিশ লা লিগাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এখনও সেই প্রতিদ্বন্দ্বিতার রেশ দেখা যায় মাঠে ও গ্যালারিতে। এই ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা আরও এক ধাপ বাড়িয়েছেন রোনালদো। ৪-০ জয়ের ম্যাচে এটি ছিল তার ৯৬৯তম ক্যারিয়ার গোল। ফলে ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক থেকে এখন তিনি মাত্র ৩১ গোল দূরে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে আগামী মৌসুমের শুরুতেই এই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টুর সেমিফাইনালে আল নাসরের প্রতিপক্ষ হবে কাতারের ক্লাব আল আহলি। যারা নিজেদের কোয়ার্টার ফাইনালে আল হুসেইন এসসি-কে ৩-১ গোলে হারিয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

ঐতিহাসিক ভোটে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিসির পরিচয়ে প্রতারণার চেষ্টা: ভুয়া ফোনকল থেকে সতর্ক থাকার আহ্বান পিরোজপুর জেলা প্রশাসনের

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার