Thursday , 20 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, জিয়ানগরে খালের জায়গায় গড়ে ওঠা ৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জনপথ ডেস্ক : পিরোজপুরের জিয়ানগর উপজেলার খায়েরহাট এলাকায় কালাইয়া খালের ওপর অবৈধভাবে নির্মিত ছয়টি টিনশেড ও আধাপাকা ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার খায়েরহাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের জায়গা দখল করে নির্মিত এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং জলাশয়ের পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিউর রহমান (রুবেল), জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, জলাশয় ও অন্যান্য সরকারি সম্পত্তিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানের ফলে কালাইয়া খালের অবৈধ দখলমুক্ত হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জন্মদিনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে কাছে ডেকে শুভেচ্ছা; জঙ্গল সলিমপুর অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসা প্রধানমন্ত্রীর

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী