Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সীমান্তে আ.লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি,  তথ্যদাতার পরিচয় থাকবে গোপন, যশোর-সাতক্ষীরা সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি

জনপথ ডেস্ক : সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। একই সঙ্গে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখার নিশ্চয়তাও দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, বিভিন্ন অপকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাঁদের অধিকাংশই কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। কলকাতা ও পশ্চিমবঙ্গের কাছাকাছি সীমান্ত হওয়ায় যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে তাঁদের পুনরায় অনুপ্রবেশের চেষ্টা থাকতে পারে বলে ধারণা করছে বিজিবি।
তিনি জানান, সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও সার্চলাইট। রাতের টহলে ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সার্চলাইট। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
বিজিবির এই অধিনায়ক আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সীমান্তে দিন-রাত টহল আরও বাড়ানো হবে। সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অনুপ্রবেশের চেষ্টা বা এ-সংক্রান্ত তথ্য কারও জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি। তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ভবিষ্যতেও কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা পরিকল্পনা পুলিশের, পিরোজপুরে জেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভাণ্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরে বয়স যাচাই ছাড়াই কিশোর-কিশোরীর বিয়ে ঘোষণার এফিডেভিট দুই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

পিরোজপুরে ইন্দেরহাট ফেরিঘাটে অব্যবস্থাপনার অভিযোগ, তথ্য সংগ্রহে সাংবাদিককে হেনস্তা

দোকান বরাদ্দে বৈষম্যের অভিযোগে ক্ষোভ, মঠবাড়িয়া ফিস মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

পিরোজপুরে প্রথমবার সরকারি শিশু পরিবারের এতিম কন্যার বিয়ে, অভিভাবক হলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড