Friday , 21 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের দুর্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

জনপথ ডেস্ক : বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
এ সময় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

পিরোজপুরে প্রথমবার সরকারি শিশু পরিবারের এতিম কন্যার বিয়ে, অভিভাবক হলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টা মামলায় ফাইনাল রিপোর্ট, আদালতে বাদীর নারাজি

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য

রূপসায় বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

শিক্ষার পরিবেশ ফেরাতে প্রয়োজনে আইন প্রয়োগ: জেলা প্রশাসক আবু সাঈদ 

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত