Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দর্শকদের নতুন কিছু দিতে চান রায়হান রাফি

দর্শকদের রুচি এবং চলচ্চিত্রের মৌলিকতা নিয়ে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি। তার মতে, দর্শকরা এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং সচেতন। ফলে দায়সারা কাজ বা অনুকরণ দিয়ে তাদের মন জয় করা সম্ভব নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফি চলচ্চিত্রের সৃজনশীলতা নিয়ে কথা বলেন। তিনি জানান, একটি সিনেমা তখনই প্রকৃত অর্থে ‘অরিজিনাল’ হয়ে ওঠে, যখন তাতে নির্মাতার নিজস্ব চিন্তাধারা বা একটি শক্তিশালী ‘ভয়েস’ থাকে। অন্যের কনসেপ্ট ধার করে বা বর্তমানের জনপ্রিয় ট্রেন্ড অনুসরণ করে সাময়িক আলোচনা তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হয় না।

তার কথায়, ‘এখনকার দর্শক অনেক স্মার্ট। আপনি যদি ভাবেন যে দর্শকদের যা ইচ্ছা তা-ই খাওয়াবেন, তাহলে ভুল করবেন। আমি সবসময় বিশ্বাস করি, একটা সিনেমা সার্থক হয় তখন, যখন সেখানে নির্মাতার নিজের একটা ভয়েস থাকে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি অন্যের কাজ নকল করি বা ট্রেন্ডের পেছনে ছুটি, তবে ইন্ডাস্ট্রি এগোবে না। আমাদের মৌলিক গল্প বলতে হবে। যেমন ধরেন, বনলতা এক্সপ্রেস যখন বানালাম, তখন আমার মাথায় ছিল একদম নিজের একটা স্টাইল।’

দর্শকদের নতুন কিছু দিতে হবে উল্লেখ করে শেষে বলেন, ‘এখন এইটা হিট হইছে দেখে সবাই যদি একই জিনিস বানায়, তাহলে দর্শক সেটা নেবে না। দর্শকদের নতুন কিছু দিতে হবে, অরিজিনাল কিছু দিতে হবে।’

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জিয়ানগরে শিকল বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে বৃদ্ধকে গ্রাম ঘোরানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

পিরোজপুরে এইচএসসিতে পাসের হারে বরিশাল বিভাগে সেরা, জিপিএ-৫ পেয়েছে ৬৬ শিক্ষার্থী,  ছাত্রীদের সাফল্য বেশি, শূন্য পাসের তালিকায় দুই কলেজ

কমিটি নেই, নেছারাবাদে চার গ্রুপে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ড চালু

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে পিরোজপুরে যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা