Thursday , 17 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে আনোয়ার হোসেন (নাজির) পাঞ্জেগানা জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনপথ ডেস্ক : পিরোজপুর পৌরসভার মাছিমপুর এলাকায় আনোয়ার হোসেন (নাজির) পাঞ্জেগানা জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, প্রয়াত আনোয়ার হোসেন (নাজির) ছিলেন একজন সমাজহিতৈষী ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তি। মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নামে একটি মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ তাঁকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর সামাজিক অবদানের কথা তুলে ধরবে।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছিমপুর এলাকায় এ মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় মুসল্লিদের ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনারও সুযোগ সৃষ্টি হবে। মসজিদ কমপ্লেক্সটির নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মো. নাসির আহমেদ বাচ্চু, জেলা কৃষক দলের সহসভাপতি এম সোহেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এম সোহেল মাহমুদ বলেন, তাঁর বাবা বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আনোয়ার হোসেনের (নাজির) নামে এ মসজিদ কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। ভবিষ্যতে মসজিদ কমপ্লেক্সটি মাদ্রাসায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্ব দিয়ে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

থানার নাকের ডগায় সিনান ট্রেডার্সে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পিরোজপুরে দোয়া-মোনাজাতে আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ড চালু

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রজ্ঞাপন জারি

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান