Thursday , 24 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা

জনপথ ডেস্ক : মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে অবহিতকরণ, যাচাই ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ভূমির সুষ্ঠু ব্যবহার, পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এবং কৃষিভূমি সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আয়োজনে এবং পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেলোয়ার হোসেন মাতুব্বর।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বাস্তবায়নের মাধ্যমে ভূমির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, কর্মকর্তা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ আইনের আলোকে কৃষিজমি সংরক্ষণ, ভূমির শ্রেণি ও ব্যবহার নিয়ন্ত্রণ, অপরিকল্পিত ভূমি ব্যবহার রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষিজমি সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ ছাড়া মৌজা ও প্লটভিত্তিক ভূমি জোনিংয়ের প্রয়োজনীয়তা, ভূমির বর্তমান ও সম্ভাব্য ব্যবহার নির্ধারণ, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমির তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং ভূমি ব্যবহারে পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রকল্পের কার্যক্রম, যাচাই প্রক্রিয়া ও বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।
কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভান্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সনাতনী সম্প্রদায়ের জন্য বিশেষ তবারকের ব্যবস্থা করে প্রশংসিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সনাতনী সম্প্রদায়ের জন্য বিশেষ তবারকের ব্যবস্থা করে প্রশংসিত পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের নতুন কমিটি, নেতৃত্বে রানেল-কামাল

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক