Sunday , 27 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে পুরাতন কাপুড়িয়াপট্রিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন

জনপথ ডেস্ক : পিরোজপুর শহরের পুরাতন কাপুড়িয়াপট্টি কালীবাড়ি সড়কে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন কাপুড়িয়াপট্টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান, মালামাল ও সরঞ্জাম হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাদের দুর্দশার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নজরুল বর্ষের উদ্বোধন, পিরোজপুরে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

পিরোজপুরে জমবে ফুটবলের লড়াই, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অধ্যক্ষ আলমগীর হোসেনকে এপেক্স ক্লাব অব পিরোজপুরের সংবর্ধনা

পিরোজপুরে দক্ষতা মূল্যায়ন ও দিকনির্দেশনায় পুলিশ সুপারের মাস্টার প্যারেড

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

পিরোজপুরের সংবাদপত্রে যুক্ত হচ্ছে নতুন নাম, ‘আজকের উদয়ন বার্তা’ আজ বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিবার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ, পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিষ্ঠাবার্ষিকীর নামে চাঁদা নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর