Sunday , 18 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা, ১০ অভিযোগ

জনপথ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম ফয়সাল আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা জানিয়েছেন সমিতির একাংশের সদস্যরা। এ ঘটনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অনাস্থাপত্র জমা দেওয়া হয়েছে।
গত ১১ অক্টোবর নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি রুবানা আক্তারের স্বাক্ষরে অনাস্থাপত্রটি জমা দেওয়া হয়। এতে সভাপতির বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্র ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
অনাস্থাপত্রে মোট ১০টি অভিযোগের উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রশিক্ষণের তালিকা নিয়ে বাণিজ্য, শোকজ প্রত্যাহারের নামে প্রতারণা, মৌখিক ডেপুটেশন ও অনৈতিক সুবিধা গ্রহণ, শিক্ষার্থীদের দুর্ঘটনাকে কেন্দ্র করে অর্থ আদায়, বিজয় মেলার অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের বরাদ্দে চাঁদাবাজি, সাংবাদিকদের মাধ্যমে শিক্ষকদের ব্ল্যাকমেইল, বই বিতরণ বরাদ্দের টাকা আত্মসাৎ, অসুস্থ শিক্ষকের ছুটিতে বাধা এবং পদোন্নতি ও বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) নিয়ে বাণিজ্যের অভিযোগ।
অনাস্থা প্রদানকারী সদস্যদের পক্ষে আবেদনকারী রুবানা আক্তার বলেন, শিক্ষকরা কোনো কাজে সভাপতির কাছে গেলে তিনি টাকার প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণে যাওয়ার সুযোগ পেতে কিংবা তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও টাকা দিতে হয় বলে তিনি দাবি করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভাপতি মো. জামিল হোসেন বলেন, ২০২৫ সালের ৩১ জানুয়ারি উপজেলা কমিটি গঠিত হলেও বর্তমান সভাপতি কার্যনির্বাহী কমিটির কোনো সভা করতে পারেননি। এতে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সমিতির কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। এ কারণে সভাপতির প্রতি অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি অবহিত করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম অনাস্থাপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজিরপুর উপজেলা সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তাঁরা মনে করছেন। তাঁর কর্মকাণ্ডে কেন্দ্রীয় কমিটি অসন্তুষ্ট। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম ফয়সাল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেবেন বলে তিনি জানান।
তবে অভিযোগগুলোর বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

ইতালির তৈরি পিয়েত্রো বেরেটা পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ পিরোজপুরে তিনজন গ্রেপ্তার

জেলা তথ্য অফিস-ইউনিসেফের যৌথ আয়োজনে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাঁধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে সংশোধনী বিল পাস

কাউখালীতে গাছ থেকে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার