Sunday , 18 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের সন্ধ্যা নদীতে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর চিরাপাড়া মোহনা, লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা জালের মধ্যে সাড়ে ৭ হাজার মিটার অবৈধ সুতার জাল এবং ১ হাজার মিটার চায়না দুয়ারি জাল রয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থান থেকে জালগুলো জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মা ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন বাড়বে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে অবৈধ জাল ফেলে ইলিশ শিকার করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ রক্ষায় পুরো প্রজনন মৌসুমজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিন-রাত তদারকি ও অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, সরকারি ঘোষণা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নেছারাবাদে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের সংবাদপত্রে যুক্ত হচ্ছে নতুন নাম, ‘আজকের উদয়ন বার্তা’ আজ বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—পিরোজপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

‘খাল দখল করে স্থাপনা নয়, ময়লা ফেললেও ব্যবস্থা’—পিরোজপুরে জেলা প্রশাসক

পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী যমুনা পরিবহনের বাস ভান্ডারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ কয়েকজন আহত

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ