Friday , 23 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ভান্ডারিয়ায় বন বিভাগের ১৩ গাছ বিক্রির অভিযোগ, থানায় মামলা ইউএনওর অভিযানে কাটা গাছ জব্দ, আটক শ্রমিককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে সড়কের পাশে বন বিভাগের ১৩টি গাছ অবৈধভাবে বিক্রি ও কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব আল মাসুদ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. হাবিবুর রহমান ডাকুয়া, মো. বেল্লাল আকন ও আব্দুল হালিমসহ কয়েকজনের বিরুদ্ধে গাছগুলো আব্দুল আলিম নামের এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ী শ্রমিক নিয়ে গাছ কাটতে গেলে বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় বেলায়েত নামে এক শ্রমিককে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যান। অভিযানকালে কেটে ফেলা সরকারি গাছগুলো জব্দ করা হয়।
আটক শ্রমিক বেলায়েত নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি শ্রমিক হিসেবে গাছ কাটতে এসেছেন। গাছ কেনাবেচার বিষয়ে তিনি কিছুই জানেন না। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, গাছগুলো বিক্রির অনুমোদন ছিল কি না এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার দিন সরকারি ছুটি থাকায় বন বিভাগের কোনো কর্মকর্তা বা প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

পিরোজপুরে মতুয়া সেবাশ্রমের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সঙ্গে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন

গোপালগঞ্জে বিজিবির কঠোর অবস্থান, আকাশে ড্রোন মাটিতে সাঁজোয়া যান

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী) ক্যাটাগরিতে দ্বিতীয় পিরোজপুরের শিরিন খানম,  ১৭ বছর ধরে সমাজসেবায় অবদান, বাল্যবিবাহ প্রতিরোধ থেকে নারীর ক্ষমতায়নে কাজ করছেন তিনি

পিরোজপুরে এনজিও কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর জেলা প্রশাসকের

দুদকের মামলায় অভিযুক্ত স্বাচিপ নেতা, দুই দফা বদলি বাতিল: পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও নিজামকে ঘিরে প্রশ্ন

ঐতিহাসিক ভোটে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং

পিরোজপুরে অসহায় ও দুস্থদের মাঝে জেলা প্রশাসনের আর্থিক অনুদানের চেক বিতরণ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর