Saturday , 24 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে জমে উঠেছে সুপারির হাট, সন্তোষজনক দামে খুশি চাষি-বাগানমালিক

রিয়াদ মাহমুদ,কাউখালী : পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে সুপারি বেচাকেনার ব্যস্ত মৌসুম। উপজেলার হাটবাজারগুলোতে প্রতিদিনই আসছে বাগানের তাজা সুপারি। ক্রেতা-বিক্রেতার সরব উপস্থিতিতে জমে উঠেছে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ সুপারির হাট। অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও সন্তোষজনক বাজারদরে সুপারি চাষি ও বাগানমালিকদের মুখে হাসি ফুটেছে।

কাউখালীর গ্রামীণ অর্থনীতিতে ধানের পর সুপারি অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। উপজেলার প্রায় প্রতিটি বাড়ির আঙিনা ও আশপাশে রয়েছে সুপারি গাছ। পরিবারের দৈনন্দিন খরচ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও বিভিন্ন জরুরি প্রয়োজন মেটাতে সুপারি বিক্রির অর্থের ওপর নির্ভর করেন অনেক পরিবার। ফলে সুপারি এ অঞ্চলের মানুষের জীবিকা ও আর্থিক সচ্ছলতার অন্যতম উৎস হয়ে উঠেছে।
উপজেলা সদরে দক্ষিণ বাজারে প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার বসে সুপারির বড় হাট। মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা সুপারি কিনতে এখানে আসেন। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব সুপারি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিছু সুপারি বিদেশেও রপ্তানি হয়। সাধারণত ফাল্গুন থেকে আষাঢ় মাস পর্যন্ত শুকনো সুপারির বেচাকেনা বেশি থাকে। অন্যদিকে শ্রাবণ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত পাকা সুপারির বাজার জমজমাট থাকে।
বর্তমানে বাজারে সুপারির মান ও আকারভেদে প্রতি কুড়ি (২১০টি) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়। ভালো মানের ও আকারে বড় সুপারি তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। এতে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয় সুপারি ব্যবসায়ী মুন হোসেন ও মোঃ মাসুদ জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির ফলন মোটামুটি ভালো হয়েছে। বাজারেও সন্তোষজনক দাম পাওয়া যাচ্ছে। ফলে চাষিদের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভের আশা করছেন।
উপজেলার ডুমজুরি গ্রামের সুপারি বাগানমালিক মো. মোস্তফা আলম বলেন, গত বছরের তুলনায় এবার বাগানে ফলন ভালো হয়েছে। বাজারদরও সন্তোষজনক। এ কারণে এবার প্রতিটি সুপারি বাগান তিন থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হয়েছে।
পারসাতুরিয়া গ্রামের সুপারি বাগানমালিক ইউলেট মিয়া বলেন, এ বছর আমার বাগানে সুপারির ফলন বেশ ভালো হয়েছে। দামও ভালো পেয়েছি। প্রতিটি বাগান পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছি।
উপজেলার সুবিদপুর গ্রামে সুপারি উৎপাদনের পরিমাণ তুলনামূলক বেশি। এ গ্রামের অনেক পরিবার সুপারি বিক্রি করে সারা বছরের সংসার খরচের বড় একটি অংশ জোগাড় করে। স্থানীয়দের মতে, কাউখালীর সুপারি আকারে বড়, স্বাদে মিষ্টি ও কষ কম হওয়ায় ক্রেতাদের কাছে এর আলাদা চাহিদা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাউখালীতে প্রায় ৬৮ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। গত বছর উপজেলায় প্রায় ৩৮০ মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমেও ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, কাউখালীর মাটি, আবহাওয়া ও পরিবেশ সুপারি চাষের জন্য বেশ উপযোগী। এ কারণে এখানে সুপারির ফলন ভালো হয়। কৃষকেরা দীর্ঘদিন ধরে অভিজ্ঞতার সঙ্গে সুপারি চাষ করে আসছেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হয়। সঠিক পরিচর্যা, রোগবালাই দমন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করতে পারলে সুপারির উৎপাদন ও গুণগত মান আরও বাড়ানো সম্ভব।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

দুই দশকেও বদলায়নি পিরোজপুর বাস টার্মিনালের চিত্র : কাদা আর খানাখন্দে পিরোজপুর বাস টার্মিনাল, দুর্ভোগে ৩০ হাজার যাত্রী সংস্কারে প্রয়োজন ১৫ কোটি টাকা

নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর ক্ষতচিহ্নসহ মিলল শিশুর লাশ

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর গার্ড অব অনার নিয়ে বিতর্ক, দাফনে বাধার অভিযোগ

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

পিরোজপুরের নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা

মঠবাড়িয়ার মাঠে ডিসি আবু সাঈদ, ঘুরে দেখলেন সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম

ময়লার ভাগাড় থেকে জ্বালানি তৈরির চেষ্টা, সুজনের উদ্যোগে নতুন সম্ভাবনা ফুটপাতে জুতা সেলাই করে চলে সংসার, প্রতিদিন ৪০ কেজি পলিথিন প্রক্রিয়াজাতের দাবি; চান সরকারি সহায়তা