Saturday , 31 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে এইচএসসিতে পাসের হারে বরিশাল বিভাগে সেরা, জিপিএ-৫ পেয়েছে ৬৬ শিক্ষার্থী,  ছাত্রীদের সাফল্য বেশি, শূন্য পাসের তালিকায় দুই কলেজ

জনপথ ডেস্ক : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর। জেলার ৫১ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে জেলার সামগ্রিক সাফল্যের বিপরীতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে না পারায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, পিরোজপুর জেলার ৪৭টি কলেজ থেকে এবার মোট ৬ হাজার ৭৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। বোর্ডের ছয় জেলার মধ্যে এটিই সর্বোচ্চ।
জেলার ফলাফলে ছাত্রীদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ২ হাজার ৭৯৯ জন এবং ছাত্রী ৩ হাজার ৯৮৩ জন। উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ১ হাজার ১২৩ এবং ছাত্রীর সংখ্যা ২ হাজার ৩৭৩। ছাত্রদের পাসের হার ৪০ দশমিক ১২ শতাংশ, বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৫৭ শতাংশ।
এবার পিরোজপুর জেলা থেকে মোট ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ২১ জন ছাত্র এবং ৪৫ জন ছাত্রী। অর্থাৎ জিপিএ-৫ অর্জনেও ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।
তবে জেলার সার্বিক ফলাফলের বিপরীতে উদ্বেগজনক চিত্র দেখা গেছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে নাজিরপুর উপজেলার দীঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দীঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। অন্যদিকে, কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজের তিনজন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে দুজন পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
পিরোজপুর জেলা পাসের হারে বোর্ডের ছয় জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করলেও দুটি প্রতিষ্ঠানের এমন ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং একাডেমিক তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। জেলার সার্বিক শিক্ষার মানোন্নয়নে এসব প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তা না দিলে চিকিৎসাসেবা বন্ধের হুশিয়ারি : খুলনায় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

ডেঙ্গু মোকাবিলায় নেছারাবাদে পরিচ্ছন্নতা অভিযানে গণযোগাযোগ অধিদপ্তর

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

সুন্দরবন বাঁচাতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: পিরোজপুরে মেলা শুরু ১৯ মে

৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নামে ফটোসেশন, পরদিনই গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় চারা

পিরোজপুরে ইসলামি আন্দোলনের জেলা শুরা অধিবেশন, পুনর্গঠিত কমিটিতে ইয়াহইয়া সভাপতি ও মনিরুল সম্পাদক