Monday , 2 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জিয়ানগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম, জিয়ানগর : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এবং প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান বলেন, *“যুবকরাই দেশের ভবিষ্যৎ। প্রশিক্ষণ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের উন্নয়নে দক্ষ ও উদ্যোমী যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”*
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সফল যুবক-যুবতীরা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কীভাবে কর্মদক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন, সে বিষয়ে বক্তব্য দেন।

বক্তারা যুবসমাজকে মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের ১ মাসের কারাদণ্ড

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন, নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সঞ্চয় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, কালিগঙ্গা-কচায় যৌথ মহড়া

১৩ বছর পরও শরীরে গুলির ২৫০ স্প্লিন্টার, ত্যাগের স্বীকৃতির অপেক্ষায় সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং

বিশ্ব পর্যটন দিবসে পিরোজপুরের পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের প্রস্তাব

জুলাই শুধু একটি মাস নয়, গণতান্ত্রিক সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক: মাসুদ সাঈদী