Thursday , 5 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ব্যক্তিগত ছবি কিংবা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ধারণ করা কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার জন্য নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, বিষয়টি কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থেই এ অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিষয়টিকে একটি প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা ও সৌজন্যবোধের অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জন্মদিনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে কাছে ডেকে শুভেচ্ছা; জঙ্গল সলিমপুর অভিযান ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসা প্রধানমন্ত্রীর

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

পিরোজপুরে বয়স যাচাই ও অভিভাবক-স্বাক্ষী ছাড়াই নোটারি বিয়ে: সামান্য অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে পড়ানোর অভিযোগ দুই আইনজীবী সুজিত কুমার মন্ডল ও বাসুদেব হালদারের বিরুদ্ধে, সাংবাদিকদের ‘যা পারেন করেন’ বলে হুমকি

বাগেরহাট জেলা হাসপাতালে নতুন নিয়োগ, ক্ষোভে ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ১৫ বছর কাজ করেও অনিশ্চয়তায় আয়া-সুইপার-ওয়ার্ডবয়, নামমাত্র বেতন দেওয়ার অভিযোগ

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’, ফিরল হারিয়ে যাওয়া চিঠির আবেগ

পিরোজপুরের জিয়ানগরে এডিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ, শোকজ পেলেন উপজেলা পরিষদের সিএ আরাফাত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত