Thursday , 5 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভাণ্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবের তত্ত্বাবধানে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকার বাবুল সুবেদারের ভবনের গেটের সামনে পাকা সড়কে মাদক বিক্রির সময় সোহেল হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহেল হাওলাদার ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব বলেন, “পিরোজপুর জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারি ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

চার দিনের সরকারি সফরে পিরোজপুর আসছেন এমপি সুলতানা জেসমিন জুঁই

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পাকা চুল ঢাকতে ব্যবহার করুন আমলকী

দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, জিয়ানগরে খালের জায়গায় গড়ে ওঠা ৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নজরুল বর্ষ উপলক্ষে পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আগামী হাজার বছর একসঙ্গে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুত দেশ

পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সৌজন্য সাক্ষাৎ