Tuesday , 10 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুদর্শন মন্ডল গ্রেফতার

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ : পিরোজপুর নেছারাবাদের (স্বরূপকাঠি) দৈহারী ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গনকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার সংলগ্ন এলাকায় বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার ৮ নং এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ বিকেল তিনটার দিকে দৈহারী ইউনিয়নের গনকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তিনি দৈহারী ইউনিয়ন কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকুরীর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে ফিরে নানা ষড়যন্ত্রে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তার ভাই সুব্রত মন্ডল বলেন, রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের গ্রামের ৮ নং ওয়ার্ডের বিপদ রঞ্জন মন্ডলের ছেলে। তিনি দৈহারী ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, ‘সুদর্শন মন্ডলের বিরুদ্ধে অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। আজ বিকেল তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা

পিরোজপুরের নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

পিরোজপুরে আনোয়ার হোসেন (নাজির) পাঞ্জেগানা জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

পিরোজপুরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

নিরাপত্তা না দিলে চিকিৎসাসেবা বন্ধের হুশিয়ারি : খুলনায় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম