Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

এস এম সামছুর রহমান, বাগেরহাট :
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
তিনি বলেন, গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপ-পরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়াসহ নানা অভিযোগে এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে যেসব তথ্য ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ অফিসে কোনো ধরনের অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না।
এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১৭ ঘন্টা পরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ড চালু

নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

নিরাপত্তা না দিলে চিকিৎসাসেবা বন্ধের হুশিয়ারি : খুলনায় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম

কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা

খুলনায় সবার আগে বাংলাদেশ তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো আধুনিক স্পিডবোট

‘জয় বাংলা’ ফেসবুক পোস্টের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ