Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে শীতের আগাম প্রস্তুতি, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

মোঃ হাবিবুর রহমান :
দক্ষিণাঞ্চলের জনপদ পিরোজপুরে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। সন্ধ্যা, ভোর ও রাতে বাড়ছে শীতের অনুভূতি। সন্ধ্যা নামতেই শহরের কোলাহলমুক্ত সড়ক ও গ্রামীণ মেঠোপথে দেখা মিলছে হালকা কুয়াশার। তবে প্রতিবছরের তুলনায় এবার এখনো শীতের তীব্রতা তেমন অনুভূত হচ্ছে না। এরই মধ্যে শীতের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) শীত মোকাবিলায় আগেভাগেই পুরোনো লেপ, তোশক ও বালিশ মেরামত এবং নতুন লেপ-তোষক তৈরির জন্য পিরোজপুর শহরের কাপুরিয়াপট্টি ও বাজার রোড এলাকায় ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে শীতকে সামনে রেখে এসব এলাকার দোকানগুলোতে লেপ-তোষক তৈরি ও মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
একজন ক্রেতা জানান, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তিনি দুটি তোশক তৈরির অর্ডার দিয়েছেন। পাশাপাশি পুরোনো বালিশও মেরামতের জন্য দিয়েছেন। তাঁর মতে, গতবারের তুলনায় এবার দাম তেমন বাড়েনি। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দাম স্বাভাবিক রয়েছে।
ব্যবসায়ী আলম বলেন, ‘এখনো পিরোজপুরে সেভাবে শীত পড়েনি। তবে আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই নতুন লেপ-তোষক তৈরি করছেন। আবার অনেকে পুরোনো লেপ, তোষক ও বালিশ মেরামতের জন্য নিয়ে আসছেন। শীত যত বাড়বে, ক্রেতার সংখ্যাও তত বাড়বে বলে আশা করছি। পণ্যের দাম আগের মতোই রয়েছে, বাড়েনি। তবে আগের তুলনায় ক্রেতা কিছুটা কম। শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বেচাকেনাও বাড়বে বলে আশা করছি।’
সব মিলিয়ে শীতের তীব্রতা এখনো পুরোপুরি অনুভূত না হলেও আগাম প্রস্তুতিতে সরগরম হয়ে উঠেছে পিরোজপুরের লেপ-তোষক তৈরির দোকানগুলো। আবহাওয়ায় শীতের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে ক্রেতাদের ভিড় ও বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

চরম অভাব আর অসুস্থতা: মোরেলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে ৩০ হাজার টাকায় ‘বিক্রি হওয়া’ শিশু উদ্ধার

পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান

পিরোজপুরের দুর্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো আধুনিক স্পিডবোট

পিরোজপুরের নেছারাবাদে ভিডিও কলে থাকা অবস্থায় যুবকের আত্মহত্যা, স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ

কাউখালীতে সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্য নিহত

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন, সংশোধন হচ্ছে প্রেস কাউন্সিল আইন: জহির উদ্দিন স্বপন

জন্মাষ্টমীতে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন