Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ

মোঃ হাবিবুর রহমান :
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের টাউন স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নাজিরপুরসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদ জানান। তারা স্বৈরাচার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

পিরোজপুরের সন্ধ্যা নদীতে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিবার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ, পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নাজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা, ১০ অভিযোগ

পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত যোগাযোগের আহ্বান এসআরবি-৮ বরিশালের

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম; আটক ১

পিরোজপুরে সশস্ত্র ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত মিটু শেখ ঢাকায় গ্রেপ্তার

কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

সবুজ পিরোজপুর গড়ার প্রত্যয়ে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন