Thursday , 16 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুরে জেলা ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ডেস্ক নিউজ : জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পিরোজপুরে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ছাত্রদল দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। তাঁর দাবি, জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্রদল মাঠে না থাকলে শিক্ষার্থীদের ওপর আরও বেশি হামলা ও নির্যাতন নেমে আসতে পারত বলেও তিনি মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম নিহত হওয়ার পর তারা আন্দোলনে আরও সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার কারণে পিরোজপুরে জুলাই আন্দোলন কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়লেও ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলেন। এ কারণে তাঁকে গ্রেপ্তারও হতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ছাত্রদল কোনো কৃতিত্বের জন্য রাজনীতি করে না। তবে জুলাই আন্দোলনে সংগঠনের অবদান অস্বীকারের চেষ্টা ইতিহাসের প্রতি অবিচার হবে।
এ সময় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়ন ও জঙ্গল সলিমপুর অভিযানে সাফল্য: অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণসহ উপকূলীয় শিশু ফোরামের ১৩ দফা দাবি

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি; নিরাপদ যাতায়াতে নির্ধারিত ৫টি নৌপথ, পরিচয়পত্রসহ করতে হবে আবেদন

চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পিরোজপুরে মামলার বাদী-আসামির কথোপকথনের অডিও ভাইরাল :  ‘ওসির সঙ্গে অলরেডি কথা হইছে, সে ওটা ম্যানেজ করে দিবে’

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধন, সংশোধন হচ্ছে প্রেস কাউন্সিল আইন: জহির উদ্দিন স্বপন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩০ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০