Saturday , 1 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বাদ আসর পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে শহরের বড় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এছাড়া বক্তব্য দেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ এবং সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি আল আমিন শেখ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মুসাসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে খাদ্য ও গণপূর্ত অধিদপ্তরের সমঝোতা,  টেকসই নির্মাণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ মিছিল

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

১৩ বছর পরও শরীরে গুলির ২৫০ স্প্লিন্টার, ত্যাগের স্বীকৃতির অপেক্ষায় সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু রিয়াদ মাহামুদ, কাউখালী : পিরোজপুরের

আজ খুলনা-বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস, জিয়ারত করবেন খানজাহান আলী (রহ.)-এর মাজার