Wednesday , 19 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জনতার দ্বারে প্রশাসন: পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি

জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের বুধবার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

গণশুনানিতে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে নাগরিকরা তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয় মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় যেসব বিষয় তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আওতাধীন বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

গণশুনানিতে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সাধারণ মানুষের সমস্যাগুলো সরাসরি শুনে দ্রুততার সঙ্গে সমাধানের উদ্যোগ নেওয়াই গণশুনানির মূল উদ্দেশ্য। নাগরিকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পান এবং তাদের অভিযোগের যথাযথ প্রতিকার হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাগরিকদের উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

প্রতি সপ্তাহের বুধবার অনুষ্ঠিত এই গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

নেছারাবাদে নির্মল ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে মোবাইল-স্বর্ণালংকার

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

নতুন ভবন আছে, শিক্ষক নেই; আড়াই বছর ধরে বন্ধ প্রাক-প্রাথমিকের পাঠদান

পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ২

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য