Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন রোজা পালন করেন। সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে লেবুর শরবত অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। তাই রমজান এলেই স্বাভাবিকভাবেই বাজারে লেবুর চাহিদা বেড়ে যায়।

কিন্তু দুঃখজনকভাবে এবার দেখা যাচ্ছে, এই বাড়তি চাহিদার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মাত্র এক-দুই দিনের ব্যবধানে লেবুর দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছেন। হঠাৎ এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

লেবুর দাম বেড়ে গেলে বা এটি সহজলভ্য না হলে এর বিকল্প কী হতে পারে? বিশেষজ্ঞদের মতে, শরীরকে ঠান্ডা রাখতে এবং পানিশূন্যতা দূর করতে লেবুর পাশাপাশি আরও কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা একই কার্যকারিতা প্রদান করতে পারে।

আমলকী

লেবুর সবচেয়ে কার্যকারী বিকল্প হতে পারে আমলকী। লেবু ও আমলকী উভয়ই প্রচুর পরিমাণে ভিটামিন–সি সমৃদ্ধ। তবে পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে রয়েছে আমলকী। লেবুতে প্রতি ১০০ গ্রামে ৫৩ মিলিগ্রাম ভিটামিন–সি থাকে। অন্যদিকে, আমলকীতে প্রতি ১০০ গ্রামে ৪৭০–৭০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা লেবুর তুলনায় বহুগুণ বেশি। লেবুতে ফাইবার থাকে ২.৮ গ্রাম, আর আমলকীতে ফাইবার থাকে ৩.৪ গ্রাম। এছাড়াও আমলকীতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। আমলকীর রস পান করলে লেবুর মতোই সতেজতা পাওয়া যায় এবং এটি হজমশক্তিও বাড়াতে সহায়ক।

শসার শরবত

শসা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শসার রসের সঙ্গে একটু মধু ও পুদিনা মিশিয়ে শরবত তৈরি করলে এটি লেবুর বিকল্প হিসেবে কাজ করতে পারে।

তোকমার শরবত

তোকমার দানা পানিতে ভিজিয়ে শরবত তৈরি করা যায়, যা শরীরকে ঠান্ডা রাখতে অত্যন্ত কার্যকর। এটি তৃষ্ণা মেটায় এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায়।

অন্যান্য বিকল্প 

তরমুজ শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করে। এতে প্রাকৃতিক সুগার থাকায় এটি শক্তি বৃদ্ধিতে সহায়ক। বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, পানিশূন্যতা দূর করে এবং হজমে সহায়তা করে। কমলা ও মালটাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা লেবুর বিকল্প হিসেবে কাজ করতে পারে। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ ডাবের পানি শরীরের পানিশূন্যতা দূর করতে কার্যকর। এটি সহজেই হজম হয় এবং শরীরকে ঠান্ডা রাখে।

প্রতিদিনের ইফতারের তালিকায় এসব পানীয় যুক্ত করলে রোজার ক্লান্তি অনেকটাই কমে যাবে। শুধু লেবুর ওপর নির্ভরশীল না থেকে, এসব বিকল্প উপাদান গ্রহণ করলে শরীর সুস্থ থাকবে এবং প্রচণ্ড গরমেও সতেজ অনুভূত হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নজরুল বর্ষ উপলক্ষে পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে খাদ্য ও গণপূর্ত অধিদপ্তরের সমঝোতা,  টেকসই নির্মাণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের

পিরোজপুর সদর হাসপাতালের এমএসআর টেন্ডারে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে যুবদল নেতার লিখিত অভিযোগ

পিরোজপুরে ইসলামি আন্দোলনের জেলা শুরা অধিবেশন, পুনর্গঠিত কমিটিতে ইয়াহইয়া সভাপতি ও মনিরুল সম্পাদক

যুবদলের সাবেক নেতার কমিশন দাবিতে বন্ধ দোলা পরিবহনের কাউন্টার, বিএনপি আহ্বায়কের হস্তক্ষেপে ফের চালু

ক্যান্সারে আক্রান্ত মিজান শেখের চিকিৎসায় সহায়তার আকুতি অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাঁধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নেছারাবাদে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদ গ্রেপ্তার

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ