Wednesday , 21 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে ট্রলারডুবি: ৪০ ঘণ্টা পর কালীগঙ্গা নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ পৃথক ট্রলারঘাট নির্মাণের ঘোষণা ইউএনওর, অবহেলা থাকলে ব্যবস্থা

মোঃ মশিউর রহমান, নাজিরপুর: পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর রিনা বেপারী (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীরামকাঠী ফেরিঘাটের প্রায় দুই কিলোমিটার উত্তরে শ্রীরামকাঠী ইউনিয়নের পূর্ব কালিকাঠি খালের প্রবেশমুখসংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।
নাজিরপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌবাহিনীর ডুবুরি দল ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নেন।
নিহত রিনা বেপারী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী। এর আগে একই দুর্ঘটনায় তাঁদের আট বছর বয়সী মেয়ে অদ্রিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে পরিবারের সদস্যদের নিয়ে শ্রীরামকাঠী এলাকার বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা দেখে বাড়ি ফিরছিলেন শংকর বেপারী। নেছারাবাদের ভরতকাঠী গ্রামে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা শ্রীরামকাঠী ফেরিঘাট থেকে যাত্রীবাহী ট্রলারে ওঠেন। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে কালীগঙ্গা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে রিনা বেপারী ও তাঁর মেয়ে পানিতে তলিয়ে যান।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তবে রিনা বেপারীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁর খোঁজে মঙ্গলবারও উদ্ধার অভিযান চালানো হয়। পরে বুধবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সংশ্লিষ্টদের খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিনই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে তাঁর মা নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় বুধবার সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রলার চলাচলের জন্য পৃথক ঘাট নির্মাণের ঘোষণা দিয়েছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।
তিনি বলেন, সবার সহযোগিতায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে ট্রলার চলাচলের জন্য পৃথক ঘাট নির্মাণ করা হবে। এ ঘটনায় কারও অবহেলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, পরীক্ষার ফল বিপর্যয়ে অসন্তোষ প্রকাশ

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

বাগেরহাট জেলা হাসপাতালে নতুন নিয়োগ, ক্ষোভে ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ১৫ বছর কাজ করেও অনিশ্চয়তায় আয়া-সুইপার-ওয়ার্ডবয়, নামমাত্র বেতন দেওয়ার অভিযোগ

পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কলেজ ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

খুলনায় মঙ্গলবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত এমপি ফয়সল আমীন ও এলিজা জামান

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি ‘শেখ হাসিনাকে বলেছিলাম, শোনেননি; শেষ পর্যন্ত দিনের আলোয় পালিয়ে যেতে হয়েছে’—পীর সাহেব মধুপুর