Tuesday , 27 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে বরিশাল থেকে পিরোজপুরে ল’ কলেজের পরীক্ষাকেন্দ্র, কমবে ভোগান্তি

স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে পিরোজপুর ল’ কলেজের পরীক্ষাকেন্দ্র বরিশাল থেকে পিরোজপুরে স্থানান্তর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ২৫ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা সংশোধিত কেন্দ্র তালিকায় এ পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে।
এ সিদ্ধান্তের ফলে পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে আর বরিশাল সরকারি মহিলা কলেজে যেতে হবে না। নিজ জেলায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সময়, খরচ ও দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
এত দিন পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বরিশাল সরকারি মহিলা কলেজে যেতে হতো। এতে যাতায়াতের খরচ ও সময়ের পাশাপাশি আবাসন এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও বহন করতে হতো অনেককে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া ছিল বাড়তি চাপের। দূরত্ব ও যাতায়াতের অসুবিধার কারণে কোনো কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও জানা গেছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংসদ সদস্য মাসুদ সাঈদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পরীক্ষাকেন্দ্র বরিশাল থেকে পিরোজপুরে স্থানান্তরের জন্য তাঁর সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মাসুদ সাঈদী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং কেন্দ্র স্থানান্তরের উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সংশোধিত তালিকা প্রকাশ করে। এতে পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থীদের জন্য পিরোজপুরে পরীক্ষাকেন্দ্র নির্ধারণের বিষয়টি উঠে আসে।
সিদ্ধান্তটিকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, নিজ জেলায় পরীক্ষার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক চাপ কমার পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজ হবে।
পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যাশা ছিল, কলেজের পরীক্ষাকেন্দ্রটি বরিশালের পরিবর্তে পিরোজপুরে করা হবে। এতে আমাদের যাতায়াত অনেক সহজ হবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারবেন। সংসদ সদস্য মাসুদ সাঈদীর আন্তরিক প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’
শিক্ষার্থীদের মতে, আইনশিক্ষার মতো গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে দূরবর্তী পরীক্ষাকেন্দ্র একটি বড় প্রতিবন্ধকতা ছিল। পিরোজপুরে পরীক্ষাকেন্দ্র নির্ধারণের ফলে সেই প্রতিবন্ধকতা অনেকটাই কমবে। পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগ দিতে পারবেন।
দীর্ঘদিনের এ দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন তাঁদের প্রত্যাশা, নতুন কেন্দ্রব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে আলমগীর হোসেনের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত

বিএনপি নেতা আব্দুস ছালাম ও ছাত্রদল নেতা হাসিবের মুক্তির দাবিতে কদমতলা বাজারে মানববন্ধন

এতিমখানার অনুদান ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চেয়ারম্যান ফারুক

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

অধ্যক্ষ আলমগীর হোসেনকে এপেক্স ক্লাব অব পিরোজপুরের সংবর্ধনা

বিশ্ব ওরশ শরীফ উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি ও প্রস্তুতি সভা

কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরে মাছ ধরার ট্রলারে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার, ট্রলার রেখে পালাল চোরাচালানকারীরা

পিরোজপুরে ইন্দেরহাট ফেরিঘাটে অব্যবস্থাপনার অভিযোগ, তথ্য সংগ্রহে সাংবাদিককে হেনস্তা

পিরোজপুর ২৫০ শয্যা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ড চালু

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’