Wednesday , 28 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কচুয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

শুভংকর দাশ বাচ্চু, কচুয়া (বাগেরহাট) : কচুয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য সৃষ্টিকর্ম ও আদর্শের ওপর এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার মো. আমীর সালমান রনির সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ বদরুদ্দোজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো: মাহমুদ হাসান,
কচুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস এম নাজমুল হুদা মিঞা, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সমীর বরন পাইকসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

​সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ এবং তাঁরবিদ্যালয় বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও আদর্শ আমাদের চিরকাল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং মানবতার জয়গান গাইতে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক চেতনা ও আদর্শ সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের

পিরোজপুরে গাঁজাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন চিতলমারি

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

কাউখালীতে ২৫ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, আসবেন দেশ-বিদেশের লাখো ভক্ত

অফিসার্স ক্লাবের আয়োজনে আবেগঘন বিদায়, পিরোজপুরের পুলিশ সুপার মনজুর আহমেদকে সংবর্ধনা

মাতৃহারা পিরোজপুর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার, মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির শোক

৪৪ কোটি টাকার সড়ক, দুর্ভোগে মানুষ—কাজ শুরুর অপেক্ষায় নাজিরপুর–বৈঠাকাটার জনগণ