Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

রাতের আঁধারে পুকুরে বিষ, সকালে ভেসে উঠল দেড় লাখ টাকার মাছ, তদন্তে পুলিশ

পিরোজপুরের তেজদাসকাঠিতে ১২০০ থেকে ১৫০০ মাছ নিধনের অভিযোগ, থানায় জিডি।

মনিরুল ইসলাম চৌধুরী : পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়িতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পুকুরের মালিকপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী তাসলিম তালুকদার জানান, তাঁর পুকুরে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ মাছ ছিল। মাছগুলো বেশ বড় হয়ে ওঠায় শিগগিরই ধরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। মঙ্গলবার সকালে পুকুরে মাছের খাবার দেওয়ার পরও মাছ খাবার না খাওয়ায় তাঁদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর পুকুরে একের পর এক মাছ মরে ভেসে উঠতে শুরু করে। তাঁদের ধারণা, আগের রাতে পুকুরে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
পরিবারের সদস্য মিরোন তালুকদার বলেন, পুকুরে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। সকালে খাবার দিতে গিয়ে প্রথমে মাছগুলো ভেসে উঠতে দেখা যায়নি। পরে ধীরে ধীরে মরা মাছ পানির ওপরে ভেসে ওঠে। এ ঘটনায় সদর থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্তে আসবে বলে জানিয়েছে।
মহসিন তালুকদার বলেন, পুকুরের সবকিছু স্বাভাবিক ছিল। সকালে উঠে দেখেন, মাছগুলো ধীরে ধীরে মরে পানির ওপরে ভেসে উঠছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
স্থানীয় আবু হোসেন মল্লিক জানান, ফুটবল খেলা শেষে বাড়ি ফিরে তিনি পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেন। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান মঙ্গলবার রাতে বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে এলিজা জামান

সরকারি অর্থের অপচয় ও নিম্নমানের কাজে ছাড় নয়: গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা

পিরোজপুরে পুরাতন কাপুড়িয়াপট্রিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন

পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রজ্ঞাপন জারি

শরণখোলায় ‘খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতার’ খোঁজে গিয়ে ছাত্রদল-যুবদলের ওপর হামলার অভিযোগ

প্রতিষ্ঠাবার্ষিকীর নামে চাঁদা নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত