Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কলেজ আছে, শিক্ষার্থী নেই; পাঁচ পরীক্ষার্থীর সবাই ফেল! শ্রেণিকক্ষে তালা উপস্থিত থাকেন না শিক্ষার্থীরা; শিক্ষক-কমিটির গাফিলতির অভিযোগ

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত দিঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। কলেজ শাখা থেকে চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা উপস্থিত থাকলেও কলেজ শাখায় নেই কোনো শিক্ষার্থী। অধিকাংশ শ্রেণিকক্ষে ঝুলছে তালা। পাঠদানের পরিবর্তে চলছে বিচ্ছিন্ন প্রশাসনিক কার্যক্রম।

অথচ ২০১৪ সালে পাঠদানের অনুমতি পাওয়া প্রতিষ্ঠানটি একসময় ভালো ফলাফলের জন্য পরিচিত ছিল। তবে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ফলাফল বিপর্যয়ের পাশাপাশি শিক্ষার্থী উপস্থিতিও কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালে কলেজটির ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ১৮ জন। ২০২৪ সালে ২৭ জনের মধ্যে পাস করেন ১৩ জন। ২০২৫ সালে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন মাত্র পাঁচজন। সর্বশেষ চলতি বছর মানবিক শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া পাঁচজনের সবাই অকৃতকার্য হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানে আটজন শিক্ষক ও দুজন কর্মচারী উপস্থিত রয়েছেন। তবে কলেজ শাখায় কোনো শিক্ষার্থীর উপস্থিতি নেই। অধিকাংশ শ্রেণিকক্ষ তালাবদ্ধ। শুধু একটি কক্ষে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ফ্রি টেস্ট পরীক্ষা চলতে দেখা যায়।
কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক সুমন বিশ্বাস জানান, প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকরা সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না। আর্থিক অসচ্ছলতা ও জীবনযাত্রার সংকটের কারণে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হলেও শ্রেণিকক্ষে আসে না। এমনকি সেদিন ছয়জন শিক্ষক উপস্থিত থাকলেও কোনো শিক্ষার্থী আসেনি বলে জানান তিনি।
এদিকে স্থানীয় তরুণদের অভিযোগ, শিক্ষক ও ম্যানেজিং কমিটির অভ্যন্তরীণ রাজনীতি এবং দায়িত্ব পালনে উদাসীনতার কারণে প্রতিষ্ঠানটির এমন পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা আশিক ভুঁইয়া বলেন, শিক্ষক ও কমিটির গাফিলতির কারণে নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে কোনো উদ্যোগ নেই। অভিভাবকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হয় না।
স্থানীয় তরুণ ইমন বলেন, কলেজটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নেই। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে এবং নিয়মিত তদারকি বাড়ানো হলে পরিস্থিতির উন্নতি হতে পারে।
আরেক স্থানীয় বাসিন্দা তাসিন বলেন, এখানে পড়াশোনার কোনো পরিবেশ নেই। নামেমাত্র কলেজ থাকলেও নিয়মিত ক্লাস হয় না। ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীও নিয়মিত ক্লাস না করে অন্য কলেজে চলে যান।
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম অসুস্থ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। কলেজের সভাপতি ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমাকে খুদেবার্তা পাঠানো হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানে শিক্ষকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিম হাওলাদার ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার

পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি ‘কালা ইয়াসিন’ গ্রেপ্তার

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে এক রাতে ফের জোড়া খুন, আতঙ্কে এলাকাবাসী

পিরোজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

আরবি বিভাগের অধ্যাপক থেকে বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভিসি, ‘আল্লাহ নিয়োগ করাইছে তারেক রহমানকে দিয়ে’, বললেন পিবিপ্রবি উপাচার্য

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তির জেল-জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে দুইজন খুন, সন্দেহভাজন গ্রেপ্তার ২