Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীর শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, ইউএনওকে প্রশাসক নিয়োগ

জনপথ ডেস্ক :

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ১৩৫তম আবির্ভাব উৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিবদমান দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে প্রশাসক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় ইউএনওকে আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়। কমিটিতে বিবদমান দুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

গঠিত এ কমিটি আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া শ্রীগুরু সংঘের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। উৎসবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

সভায় পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে কাউখালীর কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও অনুসারীদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় যুক্ত হলো আধুনিক স্পিডবোট

মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজমন্দিরে পূজা চেরী, ১৬০ প্রতিমায় ফুটে উঠেছে পৌরাণিক কাহিনি

নজরুল বর্ষের উদ্বোধন, পিরোজপুরে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা

সবুজ পিরোজপুর গড়ার প্রত্যয়ে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’, ফিরল হারিয়ে যাওয়া চিঠির আবেগ

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি