Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

প্রতিবেশীদের বাধায় ২০ বছর বিদ্যুৎহীন কৃষক বিমলের পরিবার, হারিকেনের আলোয় চলে জীবন

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :
চারপাশের বাড়িঘর বিদ্যুতের আলোয় আলোকিত। সন্ধ্যা নামলেই প্রতিবেশীদের ঘরে জ্বলে বৈদ্যুতিক বাতি, চলে ফ্যান। অথচ সেই আলো থেকে বঞ্চিত একটি কৃষক পরিবার। প্রতিবেশীদের বাধার কারণে দীর্ঘ ২০ বছর ধরে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ইদেললাঠি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের কৃষক বিমল মিস্ত্রী। ফলে হারিকেন ও লেম্পের সামান্য আলোতেই কাটছে তার পরিবারের রাতের জীবন।

কৃষক বিমল মিস্ত্রীর অভিযোগ, প্রতিবেশী আরতি মিস্ত্রী, বেবি মিস্ত্রী ও নদী মিস্ত্রী তাদের জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নিতে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছেন তিনি। সর্বশেষ মাসখানেক আগে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন তিনি। আবেদনের পর বিদ্যুৎ অফিস থেকে তার বাড়িতে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবেশী আরতি,বেবী ও নদীর বাধা ও হুমকির মুখে ফিরে যেতে হয় বিদ্যুৎ বিভাগের কর্মীদের।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ বিভাগের লোকজন বিমলের বাড়িতে সংযোগ দিতে গেলে প্রতিবেশীদের বাধার মুখে পড়েন। এ সময় বিমল প্রতিবেশীদের কাছে হাতজোড় করে তাদের জমির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নেওয়ার অনুমতি চাইলেও মন গলেনি তাদের। ফলে আবারও বিদ্যুৎ সংযোগ ছাড়াই ফিরতে হয় তাকে।

বিমল মিস্ত্রী বলেন, চারপাশের বাড়িঘর রাতে বিদ্যুতের আলোয় আলোকিত থাকলেও তার ঘরে থাকে অন্ধকার। গরমের দিনে প্রতিবেশীরা বৈদ্যুতিক পাখার বাতাসে ঘুমালেও তার পরিবারের সদস্যদের থাকতে হয় গরম ঘামে। বিমল আক্ষেপ করে বলেন, তার এক মেয়ে লেম্পের আলোয় পড়াশোনা করে স্নাতক সম্পন্ন করেছেন। আরেক মেয়ে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। অথচ এই যুগেও তার পরিবারের সদস্যদের বিদ্যুতের আলো ছাড়া জীবন কাটাতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশায় এখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি থানা ও বিদ্যুৎ অফিসে ধরনা দিচ্ছেন তিনি।

অন্যদিকে জমির মালিকানা ও ভবিষ্যৎ ব্যবহারের বিষয়টি উল্লেখ করে বিদ্যুতের লাইন নিতে দিতে অপারগতার কথা জানিয়েছেন প্রতিবেশী আরতি, বেবি ও নদী মিস্ত্রী। তাদের ভাষ্য, ওই জমিতে ভবিষ্যতে মন্দির ও অন্যান্য ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। তাই নিজেদের জমির ওপর দিয়ে কোনো বিদ্যুৎ সংযোগ নিতে দেবেন না তারা। এ সময় বিমলের বিরুদ্ধে অতীতে তাদের বাড়ির বাগান থেকে ঢ্যাঁড়স চুরির অভিযোগও তোলেন তারা। তাদের বক্তব্য, এমন ব্যক্তিকে নিজেদের জমি থেকে সংযোগ নিতে দেবেন না।

গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক উত্তম মিস্ত্রী বলেন, বিমল একজন সাধারণ কৃষক। গ্রামের প্রায় সবার বাড়িতে বিদ্যুৎ থাকলেও তার বাড়িতে নেই। বাড়ির পাশে নিজস্ব জমি না থাকায় অন্যের জমির ওপর দিয়ে সংযোগ নিতে হচ্ছে তাকে। এ কারণে আধুনিক যুগেও ২০ বছর ধরে বিদ্যুৎবিহীন জীবন কাটাচ্ছে পরিবারটি। মাসখানেক আগে আবেদনের পর একটি বিদ্যুতের খুঁটি পেলেও প্রতিবেশীদের বাধায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলার কৌড়িখাড়া পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বলেন, বিদ্যুৎ অফিস থেকে ওই বাড়িতে সংযোগ দিতে লোক পাঠানো হয়েছিল। তবে প্রতিবেশীরা তাদের জমির ওপর দিয়ে সংযোগ নিতে দিতে চাচ্ছেন না বলে তিনি জানতে পেরেছেন। তারপরও প্রতিবেশীদের বুঝিয়ে বিমলকে সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে। তারা রাজি না হলে বিদ্যুৎ বিভাগের করণীয় সীমিত হয়ে পড়বে বলে জানান তিনি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালেন বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা।

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মইনুল আহসান মুন্নাকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ

৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নামে ফটোসেশন, পরদিনই গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় চারা

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

পিরোজপুরে গোডাউনে চুরির সময় যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প