Friday , 13 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

খুলনায় এনসিপির বিক্ষোভে দুই পক্ষের হাতাহাতি:  নেত্রীর পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কর্মসূচি, উত্তেজনার পর সংঘর্ষ

জনপথ ডেস্ক :
খুলনায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতেই দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
দলীয় সূত্রে জানা যায়, নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি চলাকালে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে কর্মসূচির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কোনো ঘটনা নয়।
নেত্রীর পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ক্যাপশন: নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ কর্মসূচিতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন মাওলানা আব্দুর রব

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

পিরোজপুরে প্রতিবন্ধী সেবার মানোন্নয়নে জেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত, ৩০ প্রতিবন্ধী পাচ্ছেন হুইলচেয়ার, ক্রাচ ও ট্রাইসাইকেল

পিরোজপুরে ডেঙ্গুতে প্রধান শিক্ষকের মৃত্যু, উদ্বেগ বাড়ছে

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি

সবুজ পিরোজপুর গড়ার প্রত্যয়ে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

পিরোজপুরে শীতের আগাম প্রস্তুতি, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে পিরোজপুরে সামাজিক ঐক্যের আহ্বান

পিরোজপুরের নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক আবু সাঈদ